জানা যায়, আজ গাজোলের কদুবাড়ি থেকে চাঁচলের ৮১ নম্বর জাতীয় সড়কের ব্যাংরুয়া ব্রিজ ভেঙে যায়। ধবল বাঁধ ভেঙে বিহারের জল ঢুকে প্লাবিত হয়েছে বহু এলাকা।৮১ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বইছে জল। হরিশ্চন্দ্রপুর ও চাঁচলের যোগাযোগ ব্যাবস্থা বিছিন্ন হয়ে পড়েছে। ক্রমশ জল বেড়েই চলেছে। জাতীয় সড়কের উপর দিয়ে বিভিন্ন এলাকায় জল ঢুকছে। বাড়ি বন্দি প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ। গ্রামবাসীদের অভিযোগ তারা এখনো পর্যন্ত কোন রকম সরকারি সাহায্য পায়নি।
অন্যদিকে অতিরিক্ত জলের চাপে মহানন্দার বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা। আজ বাঁধ ভেঙে কানায়পুর, দুরগাপুর, বলরামপুর, মাগুরা, বলরামপুর মোড় সমস্ত এলাকা জলে ডুবে যায়।